× Banner
সর্বশেষ
পাকিস্তানকে গোহারা হারালো বাংলাদেশ আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী

পিআইডি

উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না  -শিল্প উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
উৎপাদিত চিনি গুদামে মজুত

দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না। আখের উন্নত জাত উদ্ভাবন, আধুনিক চাষপদ্ধতি, চিনিকলসমূহের আধুনিকায়ন, পণ্য বহুমুখীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

 

আজ চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের ৮৮তম আখ মাড়াই উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

 

শিল্প উপদেষ্টা আরো বলেন, কেরু এ্যান্ড কোম্পানী বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, যা চিনি, স্পিরিট, ভিনেগার, জৈব সারসহ নানাবিধ পণ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে।

 

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক কেরুকে আরো বড় প্রতিষ্ঠানে পরিণত করতে ও উৎপাদন বাড়াতে আখ চাষি, শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

 

আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান; চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন; পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানসহ আখ চাষি, মিলের কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ আখ চাষিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

উল্লেখ্য, এই চিনি কলে চলতি (২০২৫-২০২৬) মাড়াই মৌসুমে ৭৬ হাজার মে. টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..