× Banner
সর্বশেষ
সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বিএসআরএম ও কাজী ফার্মসের প্রায় পৌনে ৬ কোটি টাকার অনুদান মাদারীপুরে ঈদ আর গ্রীষ্মের ছুটিতে ৭দিন পাঠদান করতে চিঠি দিল জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সমলোচনার মুখে প্রত্যাহার আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দিবো না -ধর্মমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে ছিন্নমুল, দুস্থ, অসহায় এতিমদের মাঝে খাবার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
এতিমদের মাঝে খাবার বিতরণ

বরিশালের গৌরনদীতে প্রতি শুক্রবার বাদ জুম্মা ছিন্নমুল, দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ এবং অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে প্রশংসায় ভাসছে আল-মাউন ফাউন্ডেশন। মহতি কার্যক্রমের উদ্ধোধন করেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া।
বাদ জুম্মা তন্ময় সু-কণার্রে খাদ্য বিতরণের পূর্ব মুহুর্তে এক আলোচনা সভা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আল-মাউন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও টরকী বন্দর ঘর মালিক সমিতির সিনিয়র সহ-সম্পাদক মো. গিয়াস উদ্দিন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন জেলা (উত্তর) যুবদলের যুগ্ম আহবায়ক এমএ গফুর, টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মামুন পাইক। বক্তব্য রাখেন বিএনপি নেতা শাকিল আহম্মেদ, আল-মাউন ফাউন্ডেশনের সদস্য ও বন্দরের ব্যবসায়ী অলি হাওলাদার, জাকির হাওলাদার, ফরহাদ হোসেন, খোকন সিকদার, ইলিয়াস ঘরামী, লিটন ভূইয়া, আক্তার সিকদার প্রমুখ। শেষে দুই শতাধিক ছিন্নমুল, দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও দুই জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
আল-মাউন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলাম বলেন, ‘সমাজের অবহেলিত মানুষ অথার্ভাবে ভালো খাবার খেতে পারে না। তাদের কথা চিন্তা করে গত জুন মাস থেকে প্রতি শুক্রবার জুম্মা বাদে উন্নতমানের খাবার পরিবেশন করে আসছি। অন্ততপক্ষে এসব মানুষ মাসে ৪দিন ভালো খাবার খেতে পারবে। প্রথমে আমি নিজস্ব অথার্য়নে ব্যবস্থা করি। এসব কর্মকান্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখে বর্তমানে দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষৎতে কার্যক্রম অব্যাহত থাকবে’।


এ ক্যটাগরির আরো খবর..