× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক

টি-টোয়েন্টি ইতিহাসে ৬০০ উইকেটশিকারি সুনিল নারিন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
টি-টোয়েন্টি ইতিহাসে ৬০০ উইকেটশিকারি সুনিল নারিন

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)-তে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে আবু ধাবি নাইট রাইডার্সের জয়ে বড় ভূমিকা রেখে ইতিহাস গড়লেন ক্যারিবীয় তারকা সুনিল নারিন। টম অ্যাবিলকে এলবিডব্লিউ করে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ৬০০তম উইকেট তুলে নিলেন এই অভিজ্ঞ স্পিনার।

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর এতেই রশিদ খান ও ডোয়াইন ব্রাভোর পর তৃতীয় বোলার হিসেবে নারিন পৌঁছালেন অনন্য মাইলফলকে।

দীর্ঘ প্রায় দেড় দশকের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ইতোমধ্যে ৫৬৮ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে নারিনের। চলমান আইএলটি২০ শুরু হওয়ার আগে তিনি ছিলেন মাত্র একটি উইকেট দূরে। ম্যাচের ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই অ্যাবিলকে আউট করে পূর্ণ করেন কাঙ্ক্ষিত অর্জন।

টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট শিকারে নারিনের ধারাবাহিকতা ও বৈচিত্র্য তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল বোলারে পরিণত করেছে। আইএলটি২০-তে তার এই নতুন অর্জন আরও একবার প্রমাণ করল টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো তিনি সমান ভরসার নাম।


এ ক্যটাগরির আরো খবর..