× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

ডেস্ক

বিশ্বকাপের দরজা খুলতে মরিয়া ইনজুরি নিয়েই মাঠে নেইমারের হ্যাটট্রিক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
বিশ্বকাপের দরজা খুলতে মরিয়া ইনজুরি নিয়েই মাঠে নেইমারের হ্যাটট্রিক

বিশ্বকাপের পর থেকে নিজেকে খুঁজে বেড়াচ্ছেন নেইমার জুনিয়র। ইনজুরির কারণে জাতীয় দলের দরজাও বন্ধ হয়ে গেছে। তবে বিশ্বকাপের সেই দরজা খুলতে মরিয়া এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তাই ইনজুরি নিয়েই জুভেন্তুদের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। আর এই ম্যাচ দিয়ে তিন বছর পর দারুণ এক হ্যাটট্রিক করেছেন নেইমার।

বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে আলফ্রেদো জাকোনি স্টেডিয়ামে জুভেন্তুদকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। দলের তিনটি গোলই এসেছে নেইমারের পা থেকে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বের হয়ে এসেছে দলটি।

জুভেন্তুদের বিরুদ্ধে ৫৬ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচের প্রথম গোলটি করেন নেইমার। এরপর ইগর ভিনিসিউসের ক্রসে পা ছুঁইয়ে দ্বিতীয়বার জালে বল জড়ান। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে পূর্ণ করেন ক্যারিয়ারের আরেকটি হ্যাটট্রিক।

৮৩ মিনিটে তাকে তুলে নেওয়া হয় মাঠ থেকে। শেষ দুই ম্যাচে নেইমারের গোল সংখ্যা দাঁড়াল ৪। চলতি মৌসুমে ১৮ ম্যাচে তার গোল ৮টি, অ্যাসিস্ট ১টি।

৩৭ ম্যাচ শেষে ১১ জয় ও ১১ ড্রয়ে সান্তোসের সংগ্রহ ৪৪ পয়েন্ট। অবস্থান ১৪ নম্বরে। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকবে দলটি।

গত সপ্তাহে ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে ক্লাব সূত্র জানিয়েছিল, ৩৩ বছর বয়সী নেইমারের মৌসুম শেষে বাম হাঁটুর মেনিসকাস ইনজুরি সারাতে আর্থ্রোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে। ব্যথা নিয়েই তিনি সান্তোসের শেষ দুই ম্যাচে খেলছেন।

২০২২ সালের এপ্রিলের পর এটাই নেইমারের প্রথম হ্যাটট্রিক। শেষবার পিএসজির হয়ে ক্লেরেমন্তের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। আগামী রোববার (৭ ডিসেম্বর) ক্রুজেইরোর বিপক্ষে ব্রাজিল লিগে মৌসুমের শেষ ম্যাচ খেলবে সান্তোস।

 

 


এ ক্যটাগরির আরো খবর..