× Banner

ডেস্ক

আবার ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
ভূমিকম্প অনুভূত

আবার সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। আবারও সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সোয়া ৬টার দিকে বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি হালকা ভূমিকম্প। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুর।

তবে ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার, এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার এবং এর উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে এবং নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে। যার মাত্রা ছিল ৪.১।

এদিকে, সাত সকালে হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে মানুষের ঘুম ভেঙে গেছে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নেটিজেনরা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান।

এর আগে, গত ২১ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের একটা বড় অংশে প্রবল ভূমিকম্প অনুভূত হয়। এর পর থেকে বেশ কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়। এতে বিরতি দিয়ে নরসিংদীতে ভূমিকম্প হচ্ছে। এতে কাঁপছে ঢাকাও। বিশেষজ্ঞদের কেউ কেউ এসব ভূমিকম্পকে বড় কম্পনের পূর্বাভাস বলে সন্দেহ করছেন। এজন্য ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারসহ প্রয়োজনীয় প্রস্তুতির তাগিদ দিচ্ছেন তারা। দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..