× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে কোরআন পুড়িয়ে পদাঘাত বায়েজিদের

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
কোরআন পুড়িয়ে পদাঘাত

মাদ্রাসার সামনে প্রকাশ্য দিবালোকে আল কোরআন পুড়িয়ে পদাঘাত করে বলছে এই গ্রন্থ মিথ্যা এটা আরবিতে লিখা এই গ্রন্থ তাকে ধোকা দিয়েছে।  নানা ধরনের কটুক্তি করেও কোন গ্রাম পুড়িয়ে দেয়া হয়নি লুটপাট অগ্নিসংযোগ ঘটেনি শুধুমাত্র যুবকটিকে এলাকার লোকেরা আহত করে পুলিশে সোপর্দ করে দিয়েছে।

২৮ নভেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাঊর ফতেপুর ইউনিয়নে বাড়িখলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসার সামনে কোরআন শরীফকে পুড়িয়ে লাথি মেরে জঘন্য ঘটনা ঘটিয়েছে একই গ্রামের মৃত এনামুল হক খোকন মেম্বারের ছেলে বায়জিদ।

তাৎক্ষণিকভাবে মাদরাসার শিক্ষক ও আশপাশের লোকজন তাকে আটক করে রাখেন এবং পরে সন্ধ্যায় নবীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার পরেই স্থানীয়রা বলেন, সে সুস্থজ্ঞানে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, নাস্তিক্যবাদী তে বিশ্বাসী, আমাদের পবিত্র কালামুল্লাহ শরিফ কোরাআনকে যে এইভাবে অবমাননা করেছে আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। অবিলম্বে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করতে হবে। এ সময় উত্তেজিত জনতা তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃশাহীনূর ইসলাম জানান, গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়, পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে, সে সুস্থ মস্তিষ্কের মানুষ, এক পর্যায়ে উত্তেজিত জনতা পিটিয়ে আহত করে তাকে। বর্তমানে পুলিশ হেফাজতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

কোন হিন্দু ছেলে জ্ঞানত বাংলাদেশে এখনো পর্যন্ত মুসলমানদের কোন গ্রন্থ অসম্মান বা পুড়িয়েছে এমন কোন প্রমাণ নেই। বরং বহুবার নিজেরা গ্রন্থ পুড়িয়ে হিন্দু ছেলেদের উপর দোষ চাপানো চেষ্টা হয়েছে। হিন্দুদের দুর্গাপূজার মূর্তির পায়ের উপরে গ্রন্থ রেখে দেশব্যাপী মূর্তিভাঙার মহোৎসব হয়েছে বাড়িঘর লুটপাট অগ্নিসংযোগ হত্যা নারী নির্যাতন কিছুই বাকি ছিলো না। ধর্মানুভুতিতে আঘাতের মিথ্যা অভিযোগে বাংলাদেশে কত হিন্দু ছেলের জীবন নস্ট করে দেয়া হয়েছে তার হিসেবে কেউ আমরা রাখিনি। শুধু চেয়ে চেয়ে চোখের জল ফেলেছি।

বাংলাদেশে অন্তত শতাধিক নিরপরাধ হিন্দু ছেলেদের বিরুদ্ধে ধর্মানুভুতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে। অথচ প্রকাশ্য দিবালোকে একজন মুসলিম যুবক স্বজ্ঞানে আগুন দিয়ে গ্রন্থ পুড়িয়ে দিলো তার বাড়ির গ্রামেরও কোন ক্ষতি হলো না।


এ ক্যটাগরির আরো খবর..