× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালু করছে সরকার – আইসিটি মন্ত্রী

চট্টগ্রামে বিপিএল ফুটবল গ্যালারি দর্শকশূন্য

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল টুর্নামেন্ট কোনো ধরনের সাড়া জাগাতে পারেনি বন্দরনগরী চট্টগ্রামে। অনেকটা দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের ম্যাচ। গতকাল রোববার প্রথম দিনের দুটি ম্যাচেই চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের প্রায় পুরোটাই ছিল দর্শকশূন্য।

জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের এবারের আয়োজনের অন্যতম লক্ষ্যই ছিল মাঠে দর্শক ফেরানো। বিপিএল আয়োজকরা শুরু থেকেই এমনটা বলে আসছিলেন। ফুটবলকে দর্শকপ্রিয় করতেই তারা প্রথমবারের মতো ঢাকার বাইরে লিগের আয়োজন করেছেন। কিন্তু শেষ অবধি আয়োজকদের এই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। চট্টগ্রামের ক্রীড়ামোদী দর্শকদের মাঠে টানতে পারছেই না বিপিএল।

মূলত আয়োজক সংস্থার প্রয়োজনীয় প্রচারণার অভাব এবং চট্টগ্রামের স্থানীয় সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ রয়েছে। পাশাপাশি নিরাপত্তার অজুহাতে নানামুখী কড়াকড়ির কারণে দর্শকরা মাঠবিমুখ হয়ে আছেন এখনো। উদ্দেশ্য অনুযায়ী এমএ আজিজ স্টেডিয়ামে বিপিএল টুর্নামেন্টকে সামনে রেখে কাঙ্ক্ষিত প্রচার-প্রচারণা হয়নি বলেও স্বীকার করেছেন আয়োজক কমিটির অন্যতম কর্মকর্তা চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) সভাপতি মেজবাহ উদ্দিন বলেন বিপিএলের যেভাবে প্রচারণা হওয়ার কথা ছিল তা হয়নি। তাতে একটু ঘাটতি রয়েছে। এর ফলে স্টেডিয়ামে দর্শক গ্যালারি এখনো শূন্যপ্রায়। গতকাল রোববার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিকেলে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচসমূহে ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে দর্শক ছিল হাতে গোনা।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আরামবাগের মধ্যকার উদ্বোধনী ম্যাচে দর্শকসংখ্যা ছিল খুবই কম। দিনের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারার মধ্যকার খেলায় সব মিলে ৫ হাজার দর্শকের উপস্থিতি দেখা যায়নি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ভবনসংলগ্ন গ্যালারি, নেভাল অ্যান্ড ও সার্কিট হাউস এন্ডের গ্যালারিতে দর্শকদের উপস্থিতি কিছুটা চোখে পড়েছে। উল্লিখিত গ্যালারিগুলো ছাড়া স্টেডিয়ামের বাদবাকি সব গ্যালারি ফাঁকাই ছিল।

বিপিএল আয়োজকদের নানা অনিয়ম আর গণমাধ্যমকর্মীদের হয়রানি আর অবমূল্যায়নের কারণে স্থানীয় সাংবাদিকরাও ফুটবল কাভার করা থেকে নিজেদের অনেকটা বিরত রেখেছেন।

বিপিএলের প্রচারণায় অনলাইন নিউজ পোর্টালগুলো প্রিন্ট মিডিয়ার চেয়ে এগিয়ে থাকলেও অনলাইন মিডিয়াগুলোকে পাসকার্ডও ইস্যু করেনি কর্তৃপক্ষ। এই অবস্থায় অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা এখন স্টেডিয়ামবিমুখ। ফলে বিপিএরের তাৎক্ষণিক কোনো প্রচারণাও এখন নেই।


এ ক্যটাগরির আরো খবর..