× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে গেলেন ইসকনের ২১৭ তীর্থযাত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
ইসকনের তীর্থযাত্রী

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে গিয়েছেন ইসকনের ২১৭ তীর্থযাত্রী। শনিবার (২২ নভেম্বর-২৫) সকাল সাড়ে ৮টার সময় তারা তীর্থযাত্রার ভিসায় দেশত্যাগ করেন।
ইমিগ্রেশন পুলিশ জানায়, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর ভক্ত ২১৭ সদস্যের একটি দল বেনাপোল ইমিগ্রেশন পৌঁছালে তাদের পাসপোর্ট যাচাই-বাছাই শেষে ভারত প্রবেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। দলের নেতৃত্বে ছিলেন নিতাই দয়াল দাস ব্রহ্মচারী (পাসপোর্ট নং এ০৩৫৮২২০১)।
সাভারের কাতলাপুরে অবস্থিত শ্রী শ্রী কানাইলাল জিউ বিগ্রহ মন্দির থেকে তাঁরা একযোগে যাত্রা শুরু করেন। প্রায় ২০ থেকে ২৫ দিনের এই তীর্থ সফরকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এর আগে ২০ অক্টোবর-২৫ তারিখে ইসকনের শ্রী শ্রী কানাইলাল জিউ বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই দয়াল দাস এবং ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ভারতের হাই কমিশনারের কাছে একটি চিঠির মাধ্যমে দুই মাস মেয়াদি ভিসা প্রদানের আবেদন জানান। চিঠিতে বলা হয়, নভেম্বর-ডিসেম্বর সময়ে মোট ২৫২ জন ভক্তকে নিয়ে উত্তর ভারতের ৩০টিরও বেশি পবিত্র তীর্থস্থানে সফরের পরিকল্পনা করা হয়েছে। তালিকায় রয়েছে মায়াপুর, নবরূপ, একচক্রা, বৃন্দাবন, রাধাকুন্ড, বর্ষানা, গোবর্ধন পাহাড়, নান্দগাঁও, গোকুল, কুশীনগর, হরিদ্বার, ঋষিকেশ, অযোধ্যা, কাশীধাম, পুরী ধাম, ভুবনেশ্বরসহ বহু পূণ্যস্থান।
আবেদনে উল্লেখ করা হয়, এ সফর ভক্তদের দীর্ঘদিনের সাধনার অংশ এবং গভীর আধ্যাত্মিক তাৎপর্যবহ। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর উচ্চ কমিশন ভিসা অনুমোদন করে, যার পরই যাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম সাখাওয়াত হোসেন জানায়, সকালে তীর্থযাত্রার ভিসা নিয়ে ইসকনের ২১৭ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছালে তাদের ভ্রমণসংক্রান্ত সব কাগজপত্র যাচাই শেষে ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে তারা ভারতে প্রবেশ করেন। বাকি সদস্যরাও নির্ধারিত সময়ে সফরে যোগ দেবেন বলে ইসকন সূত্রে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..