× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

ডেস্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারতে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারতে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তার এই তিন দিনের সফরে ইন্টারনেট ব্যান্ডউইডথ বিনিময়সহ তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২২ নভেম্বর) ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছার পর ভুটানের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরের লক্ষ্য হলো যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা।

পররাষ্ট্রসচিব মো. আসাদ আলম সিয়াম বলেন, শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। এরপর বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন শেরিং তোবগে।

দুপুরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

দুপুরের পর শেরিং তোবগে ও প্রধান উপদেষ্টার মধ্যে একান্ত বৈঠক হবে। এ ছাড়া, দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে।

ঢাকা সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী সোমবার সকালে তিনি থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..