× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক

সারাদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৪, আহত অর্ধশতাধিক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
ভূমিকম্পে মৃত

রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় আঘাত হানা ৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে একজন নারী মারা গেছেন, আহত হয়েছেন তার মেয়ে। সারাদেশে আহত হয়েছেন অর্ধশতাধিক।

রাজধানীর বংশালের কসাইতলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারি নিহত হন। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) রয়েছে।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিশু। আরেকজন ওই মেডিকেল কলেজেরই ৫২ব্যাচের শিক্ষার্থী। তার নাম রাফিউল। অপর একজনের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, রেলিং পড়ে নিহতদের রক্তাক্ত দেহ রাস্তায় পড়েছে আছে। আশপাশের কয়েকজন লোক দৌড়ে এসে সেগুলো উদ্ধার করছেন। অন্তত একজনের মুখ ও মাথার সামনের অংশ থেতলে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীসহ, রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকায় আহত অন্তত ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে এক রিকশাচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহতরা হলেন- ঢাবির জিয়া হলের আরাফাত (২০) ও নুরুল হুদা (২০), মহসিন হলের তানজিল হোসেন (২৬), সাদিক শিকদার (২৬), তানভীর আহমেদ (২৫) ও ফারহান তানভীর রাজিব (২৪)। এছাড়া তানভীর (২২), সুবিয়া (১৪), সোহেল (৩৫), হারুনুর রশিদ (৫৬), আবুল খায়ের (৬০), অজ্ঞাত নামা রিকশাচালক (৪০), হারুনুর রশিদ (৫৫), রিপন (২৮), বিল্লাল (৬), ফারজানা তানভীর (২৩), প্রভা (১৮), গালিব (১৮), মধু সুদন (৩০), সজীব (২২), রুপগঞ্জের আবুল খায়ের(৩০) ও ইব্রাহীম (২৫) চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ভূমিকম্পের পর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছেন। এছাড়া হাতিরঝিল এলাকার এক রিকশাচালক গুরুতর আহত হয়ে এসেছেন। তিনি জানান, এখন পর্যন্ত মোট ২০জন হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের কারণে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বহু ভবন হেলে পড়ার সংবাদ পাওয়া যায়।

আরমানিটোলার কসাইটুলিতে একটি ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরিদর্শনে দেখা যায় ভবনটি অক্ষত, শুধুমাত্র পলেস্তারা ও কিছু ইট খসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে একটি ইট পড়ে পাশের দোতলা বাড়ির এক ব্যক্তি আহত হন।

এছাড়া সূত্রাপুরের স্বামীবাগে একটি আটতলা ভবন ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। একইভাবে কলাবাগানে একটি সাততলা ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস।

এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে নরসিংদীতে। ভূমিকম্পে একটি বাড়ির ছাদের রেলিং ভেঙে তিনজন গুরুতর আহত হন। জেলার বিভিন্নস্থান থেকে আরও অন্তত ৫৫ জন আহতের খবর পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..