× Banner
সর্বশেষ
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ মার্চ চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির

আঞ্চলিক প্রতিনিধি

বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থীতায় আতঙ্ক, পরিবর্তনের প্রত্যাশা ইঞ্জি সোবহানের

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থীতায় আতঙ্ক

মনোনয়নের খসরা তালিকা প্রকাশের পর সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ফের ২০০১ সালের মতো আতঙ্ক ছড়িয়ে পরেছে। আমি শতভাগ বিশ্বাস করছি, আমাদের নেতা তারেক রহমান মনোনয়নের খসরা তালিকা পরিবর্তন করে বরিশাল-১ আসনে নতুন করে প্রার্থী মনোনীত করবেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের নিজ বাসভবনে বরিশাল-১ আসনের বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ২০০১ সালের নির্বাচনের পর এ আসনে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে। এবছর মনোনয়নের খসরা তালিকা প্রকাশের পর তারা আমার সাথে যোগাযোগ করে তাদের সেই আতঙ্কের কথা জানিয়েছেন। আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান মনোনয়নের খসরা তালিকা পরিবর্তন করে বরিশাল-১ আসনে নতুন করে প্রার্থী মনোনীত করবেন।

তিনি আরও বলেন, ওয়ান ইলেভেন থেকে শুরু করে পতিত সরকারের ১৭টি বছর আমি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেক পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের আশ্বাস দিয়েছিলাম, তাদের আর কোনদিন হামলা ও নির্যাতনের শিকার হয়ে রামশীলে গিয়ে আশ্রয় নিতে হবেনা।

দীর্ঘ ৪০ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে নিজেকে জড়িত রেখেছি। প্রতিটি আন্দোলন সংগ্রামে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো।

তিনি আরও বলেছেন, গত ওয়ান ইলেভেনের সময় যখন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির হাল ধরার কেউ ছিলোনা, তখন নিজ অর্থে দলের প্রত্যক নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের মনবলকে চাঙ্গা করে রেখেছি। পরবর্তীতে পতিত সরকারের ১৭ বছর দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে রাজপথে আন্দোলনে সরব ছিলাম। একারণে একাধিকবার হামলা ও অসংখ্য মামলায় আমাকে কারাভোগ করতে হয়েছে। পাশাপাশি মামলায় জড়ানো নেতাকর্মীদের নিজের অর্থে জামিনে মুক্ত করেছি।

তিনি আরও বলেছেন-দলের দুর্দিনে যারা মাঠে ছিলেন না, নেতাকর্মীদের খোঁজ খবর রাখেনি। অতীতে ধানের শীষের বিপক্ষে গিয়ে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তাদের হাতে গণতন্ত্রের প্রতীক ধানের শীষ তুলে দেওয়া হলে তা তৃণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা কখনও মেনে নিবে না।

বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে চমক সৃষ্টি করা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-কিছুদিন পূর্বে মনোনয়নের একটি খসরা তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর আশা করছি এসব তালিকা পূর্ণবিবেচনা করে বিগত দিনের আন্দোলন সংগ্রামকে মূল্যায়িত করে সঠিক প্রার্থীর হাতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক তুলে দিবেন।

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-আমি শতভাগ বিশ্বাস করছি, আমাদের নেতা তারেক রহমান মনোনয়নের খসরা তালিকা পরিবর্তন করে বরিশাল-১ আসনে নতুন করে প্রার্থী মনোনীত করবেন। সেক্ষেত্রে ধানের শীষকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে তিনি (আবদুস সোবহান) নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান করেন।

মতবিনিময় সভায় বরিশাল-১ আসনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিতি ছিলেন।

এর আগে ১৭নভেস্বর আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানোরে আগৈলঝাড়ায় এক সাংবাদ সম্মেলনে বরিশাল -১ আসনে তৃনমুল নেতাদের দাবির কথা জানিয়ে ধানের শীষর প্রার্থী বদলের আহ্বান জানিয়ে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে মনোনয়ন দেয়ার জন্য দলের চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্ঠি আকর্ষণ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম। সেখানে দলের তৃণমুল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..