× Banner
সর্বশেষ
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন – তথ্যমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে – রেলপথ প্রতিমন্ত্রী বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল – মাহ্দী আমিন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য – তথ্যমন্ত্রী মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে – ত্রাণমন্ত্রী

মাহমুদ খান, সিলেট

সিলেটে মধ্যরাতে হাসপাতালের অ্যাম্বুলেন্স ও বাসে অগ্নিসংযোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সিলেটে একই রাতে দুইটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

সিলেটে একই রাতে দুইটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এই দুই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও সরকারি অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া।
শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভিতে দেখা গেছে-দুইটি মোটরসাইকেলে থাকা পাঁচজন যুবক হাসপাতালে ঢুকে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে যায়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া জানান, রাত ৩টা ১৫ মিনিটে শামসুদ্দিন হাসপাতালের অগ্নিকাণ্ডের খবর পেয়ে দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাত ৩টা ৪৮ মিনিটে স্টেশনে ফেরার সঙ্গে সঙ্গে কুমারগাঁও বাসস্ট্যান্ডে বাসে আগুনের খবর আসে। ইউনিটটি রাত ৩টা ৫০ মিনিটে সেখানে যায় এবং রাত ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনে ফিরে আসে।
তিনি জানান, কুমারগাঁওয়ের বাসটি ছিল পরিত্যক্ত। তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণ করা হয়। দুটি অগ্নিকাণ্ডেই ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..