× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

সাত কারণ ঋতুস্রাব দেরিতে হওয়ার

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: চক্রের ২১ দিন আগে ঋতুস্রাব হলে অথবা ৩৫ দিনের পরে হলে বিষয়টি নিয়ে ভাবা উচিত। কিছু কারণ রয়েছে, যেগুলো ঋতুস্রাব দেরিতে ঘটায়। দেখুন তো এগুলো আপনার সঙ্গে মিলে যায় কি না? জীবনধারাবিষয়ক ওয়েবসাইট কেয়ার ইনফো ডট ইন জানিয়েছে ঋতুস্রাব দেরিতে হওয়ার কারণগুলোর কথা।

. প্রতিদিনের রুটিন পরিবর্তিত হচ্ছে

আপনার রোজকার রুটিনে পরিবর্তন এলে শরীরের হরমোনগুলো একটু দ্বিধার মধ্যে পড়ে যায়। এ জন্য ঋতুস্রাব দেরিতে হতে পারে।

. অতিরিক্ত মানসিক চাপ

মানসিক চাপের বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন : সম্পর্কে বিচ্ছেদ, অফিসে বসের ঝাড়ির চাপ ইত্যাদি। তবে জানেন কি, কখনো কখনো অতিরিক্ত মানসিক চাপের কারণেও কিন্তু ঋতুসাব্র দেরিতে হয়? মানসিক চাপ কমালে এ সমস্যার সমাধান হয়।

. অসুস্থতা

খুব গুরুতর কোনো অসুস্থতা ঋতুস্রাব দেরিতে ঘটানোর একটি অন্যতম কারণ। হয়তো শরীর এ সময় অনেক ব্যস্ত ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে। আর এতেই প্রভাবিত হচ্ছে ঋতুস্রাবের চক্রটি।

. হরমোনের ভারসাম্যহীনতা

হরমোনের ভারসাম্যহীনতার কারণে ঋতুস্রাব দেরিতে হয়। যদি হরমোনের ভারসাম্যহীনতার কারণে ঋতুস্রাব দেরিতে হয়, তবে চিকিৎসকের পরামর্শ নিন।

. ভ্রমণ

আপনি কি জানেন, ভ্রমণ অনেক সময় ঋতুচক্রকে ব্যাহত করে। দীর্ঘ ফ্লাইট, এক জায়গা থেকে অন্য জায়গার সময়ের ব্যবধান অনেক সময় ঋতুস্রাব দেরিতে ঘটায়।

. বেশি ওজন

বেশি ওজনের কারণে ঋতুস্রাব দেরিতে হতে পারে। তাই এ রকম সমস্যা হলে ওজন কমানো জরুরি।

. ওষুধ

কিছু ওষুধ ঋতুস্রাবে প্রভাব ফেলে, যেমন : বিষণ্ণতা, উদ্বেগ, বাইপোলার মুড ডিজঅর্ডার ইত্যাদির ওষুধ ঋতুস্রাব দেরিতে ঘটানোর কারণ হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..