× Banner
সর্বশেষ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

মনোনয়ন পেয়েই মাঠে ঝড় তুললেন মফিকুল হাসান তৃপ্তি — যশোর-১

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
যশোর-১ এ বিএনপির প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি মনোনয়ন পাওয়ার পর থেকেই মাঠে নেমেছেন জোরেশোরে। তার নির্বাচনী প্রচারণায় এখন শার্শা জুড়ে নতুন উদ্দীপনা ও আলোড়ন সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কায়বা ইউনিয়নের চালতাবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। বৈঠকে নারী-পুরুষসহ হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে, তৃপ্তির জনপ্রিয়তা ও বিএনপির প্রতি জনআস্থার পুনর্জাগরণ ঘটেছে এলাকায়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে। জনগণের ভোটাধিকার ফেরাতে বিএনপি আন্দোলনের পথে আছে এবং থাকবে।
তিনি আরও বলেন, শার্শার মানুষের প্রত্যাশা— তারা যেন আবারও স্বাধীনভাবে ভোট দিতে পারে। সেই গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা বিএনপির তথ্য সম্পাদক আতাউর রহমান আতা, আইন সম্পাদক মশিয়ার রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান ও যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বিএনপি প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির এই উঠান বৈঠককে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃপ্তির প্রচারণা এখন শার্শা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, যা আসন্ন নির্বাচনে নতুন গতি সঞ্চার করবে।


এ ক্যটাগরির আরো খবর..