× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শা সীমান্তে ৫০৭ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
সীমান্তে ৫০৭ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ আটক

সীমান্তে বিজিবির অভিযানে ৫০৭ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ আটক হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) পৃথক অভিযানে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোরের শার্শা উপজেলার কায়বা ও গোগা বিওপি এলাকা থেকে এ চালান আটক করেন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, চোরাচালান ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিজিবির নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা বিওপি এলাকায় টহল দল মালিকবিহীন অবস্থায় ৩৮৯ বোতল এবং গোগা বিওপি এলাকায় পৃথক অভিযানে আরও ১১৮ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ আটক করে, যার মোট পরিমাণ দাঁড়ায় ৫০৭ বোতল। আটককৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট শার্শা থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকান্ড রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।”


এ ক্যটাগরির আরো খবর..