× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

ডেস্ক

আগামী সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০০ আসনে ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, দেশের ৬৪ জেলার ৩০০ আসনে মোট ভোটকেন্দ্র থাকবে ৪২ হাজার ৭৬১টি। যেখানে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি। এরমধ্যে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি পুরুষ ভোটকক্ষ এবং ১ লাখ ২৯ হাজার ৬০২টি মহিলা ভোট কক্ষ।

ইসির এই সিনিয়র সচিব বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা এখনো দু’টি বিষয়ে পিছিয়ে আছি। একটি রাজনৈতিক দলের নিবন্ধন এবং অন্যটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। এরমধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়ে মাঠপর্যায় থেকে আমরা আরও কিছু তথ্য সংগ্রহ করেছি। তবে চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের বিষয়টি শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাময়িকভাবে কিছুটা পিছিয়ে পড়লেও দুশ্চিন্তার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, পিছিয়ে পড়ার ক্ষেত্রে আমাদের তাগিদ আছে। কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ আছে বলে মনে করি না। কেননা, যতটুকু সময় আছে আমরা এরমধ্যেই সেটুকু সম্পন্ন করে নিতে পারব।

গণভোট ও প্রতীক ইস্যুতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‎বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে সেটি দেয়ার সুযোগ নেই, এটি আমরা আগেও বলেছি। নির্বাচন কমিশন স্ব-বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। এছাড়া গণভোটের ব্যাপারে আমার কাছে এখনো কোনো তথ্য নেই।


এ ক্যটাগরির আরো খবর..