× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী

ফরিদপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ কুমার দাস (২২)কে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। নিহত ঝর্ণা দাস (২১) একই এলাকার। তাদের দুই বছর দশ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২০ অক্টোবর ভোরে মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকায় নিজের ভাড়াবাসায় সৌরভ বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করে। চার বছর আগে ফরিদপুর শহরের বঙ্গেশ্বরদী এলাকায় তাদের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।

ঘটনার দিন সকালে ঝর্ণার মা কাজে বাইরে গেলে এই হত্যাকান্ড সংঘটিত হয়। পরবর্তীতে সকালে ঝর্ণার মা বাড়ি ফিরে মেয়েকে মেঝেতে চিৎ হয়ে পড়ে থাকতে দেখে বুকের ওপর বালিশ পাওয়া যায়। কোনো সাড়া না পেয়ে তিনি বুঝতে পারেন, মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠায়। নিহতের মা শেফালী রানী মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীকে গ্রেফতারে র‌্যাব-১০-এর সহযোগিতা চায়।

এরপর র‌্যাব-১০ এবং র‌্যাব-৬ যৌথ অভিযানে ২৬ অক্টোবর রবিবার সকাল ৭:১৫ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকায় সৌরভকে গ্রেফতার করা হয়। পরে তাকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার দুপুর ১২ টায় র‍্যাবের স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, “নারী নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে র‌্যাব সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..