× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

প্রদান করা হল জনপ্রশাসন পদক ২০১৬

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো প্রদান করা হলো জনপ্রশাসন পদক। জাতীয় ও জেলা পর্যায় মিলিয়ে মোট ৩০ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক-২০১৬ প্রদান করা হয়েছে।

শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের মধ্যে পদক ও সম্মাননা প্রদান করেন।

জাতীয় পর্যায়ে সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণিতে বিসিএস (প্রশাসন) একাডেমির ড. রহিমা খাতুন পুরস্কার গ্রহণ করেন।

দলগত শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পরিচালক (দলনেতা) মো. মোস্তাফিজুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জাহিদ হোসেন পনির, বিসিএস (প্রশাসন) একাডেমির সহকারী পরিচালক জি এম সরফরাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব তন্ময় কুমার মজুমদার ও যশোরের সহকারী প্রোগ্রামার মো. মোতাহার হোসেন পুরস্কার গ্রহণ করেন।

সাধারণ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট জনপ্রশাসন পুরস্কারের জন্য নির্বাচিত হয়। অনুষ্ঠানে মহাপরিচালক আব্দুল হালিম ওই ইউনিটের পক্ষে পদক গ্রহণ করেন।

কারিগরি ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সিদ্দিকী ও দলগত শ্রেণিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (দলনেতা) মো. আনিছুর রহমান মিঞা, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বেগম শাহীন আরা বেগম, সহকারী কমিশনার বেগম জয়া মারীয়া পেরেরা ও বেগম ফারহানা আফসানা চৌধুরী পদক গ্রহণ করেন।

কারিগরি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার পদক গ্রহণ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী পদক বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন।

পদক হিসেবে জাতীয় পর্যায়ে ১৮ ক্যারেট মানের এক ভরি ওজনের স্বর্ণপদক, ক্রেস্ট, সম্মাননাপত্র (সনদ) ও জনপ্রতি সর্বোচ্চ ১ লাখ টাকা এবং দলগত অবদানের ক্ষেত্রে স্বর্ণপদক, সম্মাননাপত্রের পাশাপাশি সর্বোচ্চ ৫ লাখ টাকা দেওয়া হয়। অন্যদিকে জেলা পর্যায়ে ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে ৫০ হাজার টাকা ও সম্মাননাপত্র এবং দলগত অবদানের জন্য সম্মননা ও সর্বোচ্চ ১ লাখ টাকা দেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জাতীয় ও জেলা পর্যায়ে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানসহ সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..