× Banner
সর্বশেষ
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ মার্চ চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির

ডেস্ক

ঢাকাসহ বিভাগীয় শহর ও মহানগরে আটটি রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার (২৫ অক্টোবর) ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

গত রোববার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের শীর্ষ নেতারা। তারা জানান, দাবিগুলো মানা না হলে আগামী মাস থেকে সারা দেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ সফল করতে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের উদ্দেশে দেয়া বিবৃতিতে বলা হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে সকলের অংশগ্রহণ অপরিহার্য।

জোটের পাঁচ দফা দাবি-

১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তার ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন।

২। আগামী জাতীয় নির্বাচনে উচ্চকক্ষ বা উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।

৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।

৪। বর্তমান সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দৃশ্যমান করা।

৫। জাতীয় পার্টি ও ১৪-দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে দলগুলো। আজ শনিবার দেশের সব বিভাগীয় শহরে একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে, আর আগামী ২৭ অক্টোবর জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো।

জোটের নেতারা জানিয়েছেন,এ কর্মসূচি হচ্ছে ‘নির্বাচনী সংস্কার ও জনগণের মতামত প্রতিফলনের আন্দোলনের অংশ’,যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..