সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্রাল্টোফর্মে ইসকন বাংলাদেশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পৃক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। কিছু অশাধু ব্যস্কতি ও গোষ্টী মিথ্যা তথ্য, ভুয়া পরিচয় ও বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের, বিশেষত ইসকনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়া ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন।
আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার ইসকন বাংলাদেশের প্রতি অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাধারণ সম্পাদক শ্রীচারু চন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
প্রতিবাদে জানানো হয়, ইসকয়ান একটি আন্তর্জাতিক, অরাজনৈতিক, অহিংস, ধর্মীয় ও সামাজিক সংস্থা, যার প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল অভয়চরনারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। সংস্থাটির মূল লক্ষ্য হলো ভগবদগীতার আদর্শ, নৈতিকতা, শান্তি, সহমর্মিতা ও ধর্মীয় সম্প্রীতির প্রসার।
কিছু ব্যক্তি ও গোষ্ঠি ইসকন ভক্তদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দিচ্ছে, যেকোন হিন্দু ব্যক্তি যদি কোনো আইনবিরোধী ঘটনার সাথে যুক্ত হয়, তাকে ঢালাও ভাবে “ইসকন সদস্য” বলে প্রচার করা হচ্ছে, এমনকি বিভ্রান্তি ছড়িয়ে ইসকন নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে, যা স্পষ্টতই দেশে অস্থিরতা সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের পরিকল্পিত নীলনকশার অংশ বলে আমরা মনে করি।
ইসকন বাংলাদেশ সর্বদা দেশের সরকার, আইন সংবিধান ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসন ও আইনশৃংখলা বক্ষাকারি বাহিনীড় প্রতি আহবান জানাই – এসব গুজব, মিথ্যা, অপপ্রচার ও হুমকির বিরুদ্ধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেশের সার্বিক শান্তি, শৃঙ্খলা, সহাবশ্তান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
ইসকন বাংলাদেশের সকল ভক্ত ও অনুসারী ভগবদগীতার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সর্বদা শান্তিপূর্নভাবে ধর্মচর্চা ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তাই করবে।
আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আহবান জানাচ্ছি যে, সত্য যাচাই করুন, গুজবে কান দেবেননা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এক শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারবে।