৪৯তম বিসিএস (বিশেষ) (MCQ Type) লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ঢাকা, (২৩ অক্টোবর): প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি কমিশনের ও সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।