× Banner
সর্বশেষ
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ মার্চ চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির

মাহমুদ খান, সিলেট

বিএনপি মহাসচিবের ডাকা বৈঠকে তিন নেতার অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
বিএনপি মহাসচিবের ডাকা বৈঠকে তিন

দলীয় মনোনয়নকে ঘিরে প্রথম দফায় হাই কমান্ড থেকে ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন না সিলেট বিএনপির হাই প্রোফাইল তিন নেতা। খন্দকার মুক্তাদির আহমদ, হুমায়ূন কবির এবং আ ম অহিদ আহমদের অনুপস্তিতি নিয়েও চলছে নানা আলোচনা-সমালোচনা।
কেউ বলছেন তারা দেশের বাইরে থাকায় বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। তবে কেউ কেউ বলছেন এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। প্রবাসী অনেক নেতাই সে বৈঠকে উপস্থিত ছিলেন।
গত ১৯ অক্টোবর ঢাকায় বিএনপির কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের নিয়ে সভা করেন। এ সভায় সিলেটের সবকটি সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত হয়ে নিজ নিজ অবস্থান এবং তৎপরতা সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন।
বিভাগের চার জেলার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করেন মহাসচিব মির্জা ফখরুল। সেখানে নির্দেশনা দেওয়া হয় দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। তবে কোনো কোনো আসনের মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ নামের তালিকা সংক্ষিপ্ত করার চেষ্টা চলবে এমনটি জানা গেছে। বিশেষ করে দলীয় মনোনয়ন বোর্ড থেকে ফরম সংগ্রহ এবং ফি প্রদানের পর প্রার্থিতার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
এর আগে দলের মাঝে শৃঙ্খলা বজায় রাখতে ১৯ অক্টোবরের বৈঠকের মতো আরও কয়েক দফা বৈঠক করতে পারে দলটি। সে সেব বৈঠকে সিলেটের এই নেতাকে দেখা যেতে পারে কি না তা সময় বলে দেবে।


এ ক্যটাগরির আরো খবর..