× Banner
সর্বশেষ
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ মার্চ চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও প্রচার মিছিল 

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
বেনাপোলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোল পৌর বিয়ে বাড়ি মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ।
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু ও পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খাইরুজ্জামান মধু, বর্তমান সভাপতি মোঃ আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত।
এছাড়া শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা যুবদলের সদস্য সচিব বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালের ৬ অক্টোবর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্যে এই সংগঠন গঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদল দেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক বলেন যুবদলের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করে দেশের উন্নয়ন, ন্যায়বিচার, ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে সম্পৃক্ত করা।


এ ক্যটাগরির আরো খবর..