× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

যে পাঁচ ভুল করি আমরা চুল শুকাতে

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: চুল পরিষ্কার ও সুন্দর রাখতে আমরা সাধারণত চুল ধুই। এ ছাড়া চুল ভালো রাখতে অনেকে ভালো খাবারদাবার খান; শ্যাম্পু বা তেলের ক্ষেত্রে ব্যবহার করেন ভালো পণ্যও। তবে জানেন কি, এসবের বাইরেও আরো কিছু বিষয় রয়েছে, যেগুলো চুলের ক্ষতি করে। যেমন—চুল ধোয়ার পর শুকানোর বিষয়টি।

চুল শুকানোর ক্ষেত্রে আপনি যদি সঠিক উপায় মেনে না চলেন, এতেও কিন্তু চুলের ক্ষতি হতে পারে। প্রায়ই অনেকে এই ভুলগুলো করে থাকেন। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চুল শুকানোর কিছু ভুলের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। দেখুন তো আপনিও এই ভুলগুলো করছেন কি না?

  •  চুল ধোয়ার পর অনেকেই শুকাতে দেরি করেন। বিশেষজ্ঞরা বলেন, এই অভ্যাস চুলকে কোঁকড়া করে দেয়। তাই ভেজা চুল দ্রুত শুকানো ভালো।
    •    চুল ধোয়ার পর না শুকিয়ে কখনো ঘুমাতে যাবেন না। এতে বালিশের সংস্পর্শে এসে চুলের ক্ষতি হয়।
    •    তোয়ালে দিয়ে খুব জোরে জোরে ঘষে চুল শুকানো ঠিক নয়। এতে চুলের ক্ষতি হয় এবং চুল পড়া শুরু হয়।
    •    ভেজা চুল কখনোই আঁচড়াবেন না। এতে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হবে।
    •    প্রায়ই চুলে ব্লো ডাই করা বা চুল শুকানোর মেশিন দিয়ে শুকানো চুলের ক্ষতি করে। বিশেষজ্ঞরা বলেন, কৃত্রিম বাতাস নয়, স্বাভাবিক বাতাসে চুল শুকানোই সবচেয়ে ভালো        পদ্ধতি।


এ ক্যটাগরির আরো খবর..