× Banner
সর্বশেষ
কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ বিমান মন্ত্রীর সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ কৃষিমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ কর‌ল মৈত্রী সমিতি তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক শার্শায় কৃষি ও শিল্প বিপ্লবের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উপমহাদেশের প্রাচীনতম জ্ঞানপীঠ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে মুগ্ধ প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ

ডেস্ক

ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় লাগা ভয়াবহ আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে বলে ধারণা করছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ধারণার কথা জানান।

আগুনের সূত্রপাতের বিষয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, বিষয়টি আমরা নিশ্চিত নই। প্রাথমিকভাবে এমনটিই ধারণা করা হচ্ছে। অনেক সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের তদন্ত শেষে আগুনের প্রকৃত ও সুনিশ্চিত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, আগুনের সময় ১৫টি ফ্লাইট ভিন্ন ভিন্ন রুটে পাঠানো হয়েছে। আর এ সময় বিমান চলাচল বন্ধ থাকায় যত যাত্রী আটকা পড়েছিলেন, তাদের পরদিন বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে দেরি কোনো হয়েছে—এমন প্রশ্নের উত্তরে বেবিচক চেয়ারম্যান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনের অ্যাপ্রোনে পণ্য স্তূপ করায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে শুরুর দিকে বেগ পেতে হয়েছে ।যার কারণে ফায়ার সার্ভিস ঢুকতে বেগ পেতে হয়েছে।

তিনি আরও বলেন, বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তারা বিভিন্ন এয়ারলাইন্সে আসা মালামাল কার্গো ভিলেজের সামনের অ্যাপ্রোনে পণ্য স্তূপ করে রেখেছিল।

অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের মান কমবে কি না—এমন প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, শাহজালালে আগুনের ঘটনায় আইকা ও এর মানদণ্ডে প্রভাব ফেলবে না, তবে দুর্ঘটনা প্রতিবেদনের পর ব্যবস্থা নিলে বিমানবন্দরে ইমেজ বাড়বে।


এ ক্যটাগরির আরো খবর..