× Banner
সর্বশেষ
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত  শাপলা চত্বর ঘটনা: মানবতাবিরোধী মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির

মাহফুজুল হক পিয়াস, ইবি

গেস্টরুম কালচার–এটা তৈরি করেছে ছাত্রলীগ: ছাত্রদল সহ-সভাপতি জহির

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
এটা তৈরি করেছে ছাত্রলীগ: ছাত্রদল সহ

গেস্টরুম কালচার মানে নির্যাতনের কালচার—এই সংস্কৃতি তৈরি করেছে ছাত্রলীগ।” এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ।
রোববার (১৯ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসির প্রেস কর্নারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জহির রায়হান বলেন, তারা (ছাত্রলীগ) গেস্টরুম কালচারটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমার মনে হয়, এর পেছনে অনেকের ইচ্ছাকৃত ভূমিকা থাকতে পারে। আগের যে গেস্টরুম কালচার ছিল, যেটা ছাত্রলীগ নষ্ট করেছে—আমরা ঘোষণা করছি, ওই নষ্ট সংস্কৃতিকে আমরা আর প্রতিষ্ঠা করবো না।”
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার বিষয়ে তিনি বলেন, “আমরা নির্বাচনের সময় সব শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। অন্যদিকে, শিবিরের যারা হলে থাকে, তারা দীর্ঘদিন ধরে হলে অবস্থান করছে। কিন্তু আমরা এতদিন হলে থাকিনি। ফলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকতার জায়গাটা কিছুটা কম। অথচ এই আন্তরিকতাই ছাত্ররাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
গণরুম প্রসঙ্গে জহির রায়হান বলেন, “অনেক দরিদ্র শিক্ষার্থী আছে যারা নানা কষ্ট সহ্য করে পড়াশোনা করে। যদি তারা কোথাও থাকতে না পারে, আর আমরা মিলে তাদের থাকার ব্যবস্থা করে দিই—তাতে কোনো সমস্যা নেই। ওটাকে গণরুম কালচার বলা যাবে না। আমি নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনার্স-মাস্টার্স শেষ করতে অনেক কষ্ট করেছি। তাই বিষয়টা আমি বুঝি।”
তিনি আরও বলেন, “আমি যখন হলে থাকতাম, তখন গেস্টরুম মানে ছিল পরিচিতির জায়গা। রাত ৯টা-১০টার দিকে সবাই একসাথে হতাম। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবাই নিজেদের পরিচয় দিত। এতে একে অপরকে চিনতাম, বন্ধুত্ব ও আন্তরিকতার সম্পর্ক তৈরি হতো। তখন গেস্টরুম ছিল পারস্পরিক পরিচিতি ও সম্পর্ক গড়ার স্থান, নির্যাতনের না।”
জহির রায়হান আহমেদ ছাড়াও সংবাদ সম্মেলনে ছিলেন– ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা। আরো ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল হক জায়িম, সাধারণ সম্পাদক রাকিব রিফাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলীসহ অন্যান্য সাংবাদিকরা।


এ ক্যটাগরির আরো খবর..