× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

পিআইডি

মালয়েশিয়ায় হালাল ফেস্টিভাল ২০২৫’ এ বাংলাদেশের  অংশগ্রহণ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
এ বাংলাদেশের  অংশগ্রহণ

দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ায় ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’ এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা প্রদেশে অবস্থিত Melaka International Trade Center (MITC) এ ১৬-১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এ আসরে খাদ্য ও পানীয় (Food & Beverage), হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ মোট ৯টি ক্লাস্টারে ৪০০টি বুথের মাধ্যমে বাংলাদেশ, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ইরান, তাইওয়ান ও মালয়েশিয়াসহ বিশ্বের ৮টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে।

গতকাল এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালাক্কা প্রদেশের মূখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ (YAB Datuk Seri Utama Ab Rauf bin Yusoh)। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের আমন্ত্রণে যোগদান করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

অনুষ্ঠান শেষে অন্যান্য স্টলের পাশাপাশি বাংলাদেশের স্টল পরিদর্শন করেন মালাক্কা প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ ও অতিথিবৃন্দ। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তাদেরকে স্বাগত জানান এবং বাংলাদেশের  বুথে প্রদর্শিত রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য যেমন তৈরিপোশাক, পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী,  ঔষধসামগ্রী,  চামড়াজাত পণ্য, প্লাস্টিকপণ্য, খাদ্য ও পানীয় সামগ্রী প্রভৃতি সম্পর্কে সকলকে অবহিত করে হালাল বাণিজ্য সম্প্রসারণে মালাক্কার মুখ্যমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেন এবং আগামীতে আরো বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহের এই মেলায় অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মালয়েশিয়ায় বাংলাদেশী পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে হাইকমিশন বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য কুয়ালালামপুরসহ অন্যান্য প্রদেশে বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণসহ নানাবিধ পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে রাজধানী কুয়ালালামপুরের পাশাপাশি অন্য গুরুত্বপূর্ণ প্রদেশেও বাংলাদেশের পণ্যের বাজার তৈরি করা সম্ভব হবে।

উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশন এর বুথে রপ্তানিযোগ্য পণ্যসামগ্রীর পাশাপাশি আগামী  ডিসেম্বর মাসে ঢাকায়  অনুষ্ঠিতব্য গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ এবং রপ্তানি, বিনিয়োগ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বিতরণসহ  এ সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

মেলার শেষ দিনে মেলায় সফলভাবে অংশগ্রহণের জন্য আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকমিশনকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করে।


এ ক্যটাগরির আরো খবর..