× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

এদেশে কোন জঙ্গীবাদের স্থান হবে না

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার বলেছেন, ‘আমার মাটি, আমার দেশ’ এদেশে কোন জঙ্গীবাদের স্থান হবে না। তিনি আরো বলেন, দেশকে অস্থিশীল করতে ও বাংলাদেশের ভাবমুর্তি বর্হিবিশ্বে ক্ষুন্ন করতে একটি মহল চক্রান্ত করে জঙ্গীবাদ সৃষ্টি করার পায়তারা করছে। কিন্তু তাদের এই চক্রান্ত সফল হবে না।

শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগের আয়োজনে অনুষ্ঠিত জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি রিপন জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি এমপি আনার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে, ঠিক সেই মুহুর্তে দেশকে ও দেশের মানুষকে ভীত সন্তস্ত্র করে তুলতে আজ জঙ্গী হামলা চালানো হচ্ছে। এসব করে কোন লাভ হবে না। এসব জঙ্গীদের ধরে আইনের আওতায় এনে বিচার করা হবে। তিনি জঙ্গীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল নেতাকর্মী এবং গ্রাম-গঞ্জ. পাড়া-মহল্লাসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌরসভা মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, ত্রিলোচনপুর  ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, রাখালগাছি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলুর রশীদ নান্নু, বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন কাজী, ছাত্রলীগ নেতা মিঠু মালিথা, মনির হোসেন সুমন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..