× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

ফরিদপুর প্রতিনিধি

বিএনপির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর জনসভা ভণ্ডুলের অভিযোগ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
বিএনপির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর জনসভা

ফরিদপুরের সালথা উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ভণ্ডুল করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সালথা উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির উপজেলা আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শনিবার বিকাল ৩টার দিকে রামকান্তপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিধুপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতের নির্বাচনী জনসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমাদের সভা ভণ্ডুল করে দেন। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে সভা করার অধিকার রয়েছে সবার। বিএনপির এমন আচরণ অন্যায় ও বিধিবহির্ভূত।”

তিনি আরও অভিযোগ করেন, “বিএনপির নেতাকর্মীরা তিন-চারটি দলীয় ব্যানার তৈরি করে আমাদের আয়োজিত সভাগুলো পণ্ড করার চেষ্টা চালাচ্ছে। আমরা এখন আতঙ্ক ও হুমকির মধ্যে আছি।”

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, সালথা উপজেলা নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, সেক্রেটারি তরিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, শ্রমিক কল্যাণের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, মাঝারদিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ওলিউজ্জামান ও জামায়াত নেতা কাজী সায়েম প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, “জামায়াতের ওই সভাস্থলে স্থানীয় বিএনপির এক নেতা যোগদান করার কথা ছিল। এ কারণেই কিছু বিএনপি নেতাকর্মী সেখানে বাধা দিয়েছে বলে শুনেছি।”


এ ক্যটাগরির আরো খবর..