× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  উঠান বৈঠক অনুষ্ঠিত  

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
সংসদ নির্বাচনকে সামনে রেখে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন এর কন্যাদহ ৬নং ওয়র্ড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার সময় কন্যাদহ গ্রামের উত্তর পাড়ায়,
শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন এর কন্যাদহ ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের সঞ্চালনায়, উঠান বৈঠক ও আলোচনা সভা শুরু হয়।
উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড বিএনপির নেতা আশানুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, ৯নং উলাশী ইউনিয়ন এর ৪/৫/৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার সুমি খাতুন,কন্যাদহ ৬নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি তাজউদ্দীন আহামেদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মিলন হোসেনসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের
নির্দেশে, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দলীয় কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। এবং খুলনা বিভাগের বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ভাই দিগনির্দেশনায় দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, সভায় নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা, প্রচার কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..