× Banner
সর্বশেষ
পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু

শার্শা উপজেলা প্রতিনিধি

শার্শায় মাদক ও পরোয়ানাভুক্ত আটক-৫

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
মাদক ও পরোয়ানাভুক্ত আটক-৫

 যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও জিআর সাজাভুক্ত এক আসামি এবং সিআর পরোয়ানাভুক্ত তিন আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকালে যথাযথ পুলিশ প্রহরায় তাদেরকে বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) রাত ১০টা ৩০ মিনিটের দিকে শার্শা থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আবুল কাশেম ও সঙ্গীয় ফোর্সসহ নাভারন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় জনৈক মোঃ হাসান জহির সোহাগের মুদি দোকানের সামনে থেকে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল আমিন হোসেন (২৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া রাজাপুর গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে। ঘটনার পর শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নম্বর-১৯, তারিখ ১৭/১০/২০২৫) রুজু করা হয়েছে।
এছাড়াও একই রাতে শার্শা থানার এসআই (নিঃ) হযরত আলী, এসআই (নিঃ) গোরাচাঁদ দাশ, এএসআই (নিঃ) মোঃ নজিবুল্লাহ ও এএসআই (নিঃ) মোঃ রবকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে একজন জিআর সাজাভুক্ত ও তিনজন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- যশোরের শার্শা থানার বাগুড়ী গ্রামের মোঃ মুনছুর আলীর ছেলে মোঃ আজহারুল ইসলাম (২৪) (জিআর-৪৮৯/১৮ মামলায় ৬ মাসের সাজাভুক্ত আসামি), উলাশী গ্রামের মহিন বিশ^াষের ছেলে মিঠুন (২৬) (সিআর-৩২২/২৪ মামলায় পরোয়ানাভুক্ত আসামি) ও মাটিপুকুর গ্রামের মোঃ জিয়াউর রহমানের স্ত্রী মোছাঃ ঝর্ণা খাতুন (সিআর-২৩০/২৫ মামলায় পরোয়ানাভুক্ত আসামি)।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, যথাযথ পুলিশ প্রহরায় তাদেরকে বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..