× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

পিআইডি

এফএও এর মহাপরিচালকের সাথে কৃষি উপদেষ্টার বৈঠক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
এফএও এর মহাপরিচালকের সাথে

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ রোমে জাতিসংঘ খাদ্য ও কৃষি (এফএও) এর মহাপরিচালক কু ডংইউ (Qu Dongyu) এর সাথে তাঁর কার্যালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

 বৈঠকের শুরুতে উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের মতো গুরুত্বপূর্ণ আয়োজন এবং বেশ কয়েকটি সংলাপ ও সেশনে বাংলাদেশকে অংশগ্রহণে আমন্ত্রণের জন্য মহাপরিচালককে ধন্যবাদ জানান।

উপদেষ্টা বাংলাদেশের কৃষিখাতে এফএও এর অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় কৃষি বিষয়ক গবেষণা, রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, ডিজিটাল কৃষি প্রভৃতি বিষয়ে অধিকতর সহযোগিতার জন্য মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় এফএও এর মহাপরিচালক বাংলাদেশের সাথে আরো নিবিড়ভাবে কাজ করার আশা প্রকাশ করেন।

বৈঠকে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান-সহ দুই পক্ষের প্রতিনিদলের সদস্যগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..