× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

ডেস্ক

এবার রাকসু নির্বাচনেও ভিপি ও এজিএস পদে জয়ের পথে শিবির

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
রাকসু নির্বাচনের ফল

এবার রাকসু নির্বাচনেও ভিপি ও এজিএস পদে জয়ের পথে শিবির। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১০টি হলের ভোট গণনায় দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে রয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৪টা পর্যন্ত মুন্নুজান হল, রোকেয়া হল, তাপসী রাবেয়া হল, খালেদা জিয়া হল, রহমতুনেসা হল, জুলাই ৩৬ হল, শেরেবাংলা ফজলুল হক হল, শাখ মাখদুম (এসএম) হল, নওয়াব আব্দুল লতিফ হল এবং সৈয়দ আমীর আলী হলের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

এই ১০ হলের ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৬ হাজার ৬১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নুর উদ্দিন আবীর পেয়েছেন ১ হাজার ৭৬৫ ভোট।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার পেয়েছেন ৫ হাজার ৮৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৩ হাজার ১০৭ ভোট। এ ছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেলের নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ৭০৯ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির পেয়েছেন ৩ হাজার ৫৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২ হাজার ৮৬৭ ভোট।


এ ক্যটাগরির আরো খবর..