× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

ডেস্ক

গত ১৬ বছরের মধ্যে এবার প্রথম হবে সুষ্ঠু নির্বাচন -ড.ইউনুস

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
গত ১৬ বছরের মধ্যে এবার প্রথম হবে সুষ্ঠু নির্বাচন

২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া জাতীয় নির্বাচনটি গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে বলে দাবি করেন তত্বাবধায়ক সরকারের  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ডব্লিউএফএফ-এর অনুষ্ঠানের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে কপ৩০ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানালে তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না।

ড. ইউনূস বলেন, এই নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত। কারণ এটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। পূর্ববর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ‘ভুয়া ও কারচুপিপূর্ণ।’

এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে গভীর সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করে ফেব্রুয়ারির মধ্যে সফর করার ইচ্ছা প্রকাশ করে বলেন, এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে।

তিনি জানান, ব্রাজিল তার নাগরিকদের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহী। জবাবে অধ্যাপক ইউনুস বলেন, দারুণ হবে সেটি।

বৈঠকের এক পর্যায়ে দুই নেতা ফুটবল প্রসঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগ করেন। অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামেই ব্রাজিল সমর্থক আছে।”


এ ক্যটাগরির আরো খবর..