× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পিআইডি

গুজব, অপতথ্য ও ডিপফেক প্রযুক্তির চ্যালেঞ্জ রুখে দিতে ঢাল হয়ে কাজ করতে হবে -তথ্য সচিব

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
গুজব, অপতথ্য ও ডিপফেক প্রযুক্তির চ্যালেঞ্জ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জাতীয় নির্বাচনসহ যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে গুজব, অপতথ্য ও ডিপফেক প্রযুক্তির চ্যালেঞ্জ রুখে দিতে তথ্য কর্মকর্তাদের আপোসহীন ঢাল হয়ে কাজ করতে হবে।

আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) বিসিএস (তথ্য) ৪২তম পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, দেশের তথ্য প্রবাহকে সঠিক ও বস্তুনিষ্ঠ রাখতে তথ্য কর্মকর্তাদের দায়িত্ব এখন বহুগুণ বেড়েছে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ এবং ডিপফেকের মতো অপশক্তিকে দৃঢ়ভাবে ও দক্ষতার সাথে মোকাবিলা করতে হবে। বিশেষত, একটি মডেল নির্বাচন জাতিকে উপহার দিতে হলে গুজব ও অপপ্রচার রোধে জেলা প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় সাধন করে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই তিন মাসব্যাপী প্রশিক্ষণে কর্মকর্তারা নিজেদেরকে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করার সুযোগ পাবেন।

সভাপতির বক্তৃতায় নিমকোর মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আপনাদেরই প্রতিষ্ঠান। তবে এই প্রতিষ্ঠান প্রশিক্ষণার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মানসিকতা তৈরি করতে বদ্ধপরিকর। তিনি প্রতিষ্ঠানের এ লক্ষ্য সফল করতে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে সর্বোচ্চ নিয়মানুবর্তিতা এবং আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য অধিদফতর (পিআইডি) থেকে মোট ২২ জন কর্মকর্তা এই পেশাগত প্রবেশক পাঠ্যধারায় অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোসাম্মৎ রহিমা আক্তার, ড. মো. মারুফ নাওয়াজ ও পারভীন সুলতানা রাব্বীসহ ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..