× Banner
সর্বশেষ
আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট

পরিণীতির বক্তব্য ‘দাবাং-থ্রি’ নিয়ে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: বক্স অফিস হিট ছিল সালমান খান অভিনীত দাবাং সিরিজের প্রথম দুইটি সিনেমা। এবার এর তৃতীয় কিস্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, প্রথম দুই দাবাং সিনেমায় সোনাক্ষী সিনহাকে দেখা গেলেও তৃতীয় সিনেমায় থাকছেন না এ অভিনেত্রী। তার পরিবর্তে পরবর্তী সিনেমায় ‘রাজ্জো’ চরিত্রে দেখা যাবে পরিণীতি চোপড়াকে। কিন্তু এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এ অভিনেত্রী।

ইশকজাদে খ্যাত এ অভিনেত্রী ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এটি আমার কাছেও নতুন খবর। এ বিষয়ে গত রাতে আমি খবরে পড়েছি। আমার টিমের কাছ থেকে আমি কয়েকটি মেসেজও পেয়েছি। তারা জানতে চাইছিল কি হচ্ছে। কিন্তু তাদের মতো আমারও কিছু জানা ছিল না। এখন সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। আর যদি সিনেমাটি তৈরি হয় তাহলে এতে অভিনয় করতে আমি রাজি আছি।’

পরিণীতি বর্তমানে ব্যস্ত মেরি পেয়ারি বিন্দু সিনেমার কাজ নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন আয়ুষমান খুরানা। এছাড়া তাকাদুম শিরোনামের একটি সিনেমার জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..