× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

CA TV Desk

ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
শারদীয় দুর্গাপূজার আড্ডা

ক্যালিফোর্নিয়া টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা শুভানন্দ পুরী মহারাজের মহতী উদ্যোগে শারদীয় দুর্গাপূজার এক মনোজ্ঞ আড্ডা অনুষ্ঠিত হয়।

গত ৪ অক্টোবর ২০২৫ একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড: মনোরঞ্জন ঘোষালের নিজস্ব বাসভবন থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।

সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন সঙ্গীত শিল্পী কাব্যশ্রী রায় চৌধুরী। এ আড্ডায় অংশগ্রহণ করেন বাংলাদেশের বিভিন্ন গুণী শিল্পী যেমন: ড: মনোরঞ্জন ঘোষাল, বিজন মিস্ত্রী, লাকী সরকার ও কাব্যশ্রী রায় চৌধুরী। তবলায় সংগত করেন বাংলাদেশের বিখ্যাত তবলাবাদক কেশব সরকার।

অনুষ্ঠানের শুরুতে ড: ঘোষাল দূর্গাপূজার উপর জ্ঞানগর্ভ তাত্ত্বিক আলোচনা করেন। বিখ্যাত শিল্পী বিজন মিস্ত্রী রাগ ভৈরবীর উপর বন্দিস ও একাধিক নজরুল সঙ্গীত পরিবেশন করেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী লাকী সরকার একাধিক নজরুল সঙ্গীত পরিবেশন করেন।

অন্যদিকে কাব্যশ্রী রায় চৌধুরী সঞ্চালকের দায়িত্ব পালনের পাশাপাশি ভৈরবী রাগের উপর একটি ঠুমরী এবং বেগম আখতারের গাওয়া “জোছনা করেছে আড়ি” গানটি পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। সর্বশেষে মহারাজ শুভানন্দ পুরী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন মাধ্যমে ক্যালিফোর্নিয়া টিভির শারদীয় দূর্গাপূজার আড্ডার সমাপ্তি ঘোষণা করেন।

ক্যালিফোর্নিয়া টিভি লাইভ লিংক

 


এ ক্যটাগরির আরো খবর..