× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

নওগাঁ প্রতিনিধি:

ধামইরহাটে জামায়াতে ইসলামী দলের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
দলের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে

নওগাঁর ধামইরহাটে জামায়াতে ইসলামী দলের গনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বেলা ১১ টায় গণসংযোগের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার উদ্দোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য,নওগাঁ জেলা নায়েবে আমীর, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি প্রার্থী ইঞ্জিঃ এনামুল হক।

গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াতের ধামইরহাট উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা রেজোয়ান হোসেন, পৌর শাখার আমির মাওলানা ইসমাইল হোসেন, ১নং ধামইরহাট ইউনিয়ন আমীর মাওলানা ইউনুছার রহমান এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ গণসংযোগে অংশ গ্রহন করেন।

এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক হ্যান্ডবিল বিতরণ ও আসন্ন নির্বাচনে দাড়ি পাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন। গণসংযোগ শেষে বিকেল ৫ টায় ধামইরহাট বাজারের ঐতিহাসিক নিমতলী মোড়ে দাড়ি পাল্লা প্রতীকে ভোট প্রার্থনায় পথসভা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..