× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

মধুখালী প্রতিনিধি

মধুখালী উপজেলা বিএনপি নেতা’র কামালদিয়া ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন

Kishori
হালনাগাদ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
উপজেলা বিএনপি নেতা’র

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন সহ মধুখালী উপজেলা ও পৌর সভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ম্ঃো শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ ।

মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ম্ঃো শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ মঙ্গলবার সন্ধ্যায় মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া, ঘোড়াখালী এবং খোকসার হাট সহ উপজেলার বেশ কয়েকটি দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। মো. শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ বলেন উপজেলা ও পৌর এলাকার ১৫৭ টি পূজামন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা বিনিমিয় করা হবে।

এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সাবেক সাধারন সম্পাদক মুন্সী আকতারুজ্জামান আক্তার হোসেন. জেলা কৃষকদলের যুগ্ন আহব্য়াক ও মধুখালী পৌর ব্এিনপি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সাংবাদিক মোর্শেদ আবু নছর টিটো , মধুখালী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহাবুব তালুকদার , মধুখালী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শরিফুল ইসলাম সেতু, কামালদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেচুর রহমান, ডাঃ নাহিদা বন্যা টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিয়ার রহমান মিয়া, রায়েকদহ টেকনিক্যাল কলেজের সহকারী অধ্যাপক কবিরুল আলম , সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব , সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান কামালদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি প্রার্থী মাস্টার কামাল উদ্দিন , ডুমাইন ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক পদপ্রার্থী ফয়সাল মোল্যা, ইউপি সদস্য সোহেল হোসেন, মিন্টু মোল্যা, সাংবাদিক জাফর , খোকসার হাট মন্দিরের সভাপতি সঞ্জয় কুমার বিশ্বাস, রতন কুমার বিশ^াস প্রমুখ। বক্তারা তাদের বক্তব্য বলেন হিন্দু -মুসলমান ভাই ভাই কারও সাথে দ্বিধা দ্বন্ধ নাই , আমরা সবাই মিলে মিশে থাকতে চাই ।

তারা আরও বলেন ধর্ম যার যার উৎসব সবার । সবশেষে শারদীয় দূর্গাপূজা যাতে সুন্দর ভাবে শেষ হয় এই লক্ষে সবার জীবনের মঙ্গল কামনা করেন পরিদর্শন শেষ করেন ।


এ ক্যটাগরির আরো খবর..