× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মধুখালী প্রতিনিধি

এদেশে মুসলমান, হিন্দুদের সমান অধিকার,আপনারা নির্বিঘেœ দূর্গাউৎসব পালন করবেন

Kishori
হালনাগাদ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
এদেশে মুসলমান, হিন্দুদের সমান অধিকার

এদেশে মুসলমাদের যেমন অধিকার আছে ধর্ম পালন করার হিন্দুদেরও তেমন তাদের ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার অধিকার আছে। যার যার ধর্ম সেই সেই পালন করবেন সেটা ঠেকানোর কারো সাধ্য নেই। এদেশে মুসলমানের মসজিদ যেমন নিরাপদে থাকে আপনাদের মন্দিরও তেমনি নিরাপদে থাকবে।

আপনারা নির্বিঘেœ আপনাদের ধর্ম পালন করবেন উৎসব করবেন। মুসলমানের মসজিদ যেমন পাহারা দিতে হয় না আপনাদের মন্দিরও পাহারা দিতে হবে না এর জন্য আপনাদের পাশে জাতীয়তাবাদী দল বিএনপি ছিল এবং থাকবে।

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে হিন্দু ভাইদের উদ্দেশ্য করে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এই কথাগুলো বলেন। এ সময় তিনি একটি দলকে উদ্দেশ্য করে বলেন যে তারা আজ ভোটের জন্য আপনাদের পাশে এসে এ নিয়ে বিনিয়ে কথা বলছেন।

কিন্তু তারা এই বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, স্বাধীনতার বিরোধীতা করেছেন কিন্ত তারা আজ আপনাদের কাছে ভোটের জন্য আসছে। তাই তারা আপনাদের কাছে আসলে আপনারা বলবেন আগে দেশের স্বাধীনতাকে স্বীকার করুন এবং অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে আমাদের কাছে ভোট চাইতে আসবেন।

এ সময় তার সাথে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যসচিব বাবলু কুমার রায়, উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকি, পৌরসভা বিএনপির আহবায়ক শরিফুল ইসলাম ফকির , উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, পৌর বিএনপি’ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নব নির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সদস্য মোর্শেদ আবু নছর টিটো, উপজেলা যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষকদলের আহবায়ক মেহেদি হাসান মন্নু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন, সহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও তার অঙ্গ সংসঠনের নেতৃবৃন্দ উপজেলা ও পৌরসভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খন্দকার নাসিরুল ইসলাস আরো বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এতবছর আপনাদেরকে ব্যবহার করে কাউকে না জানিয়ে তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আপনাদেরকে ফেলে এদেশ থেকে পালিয়ে গেছে । আগামী বছরের ফেব্্রয়ারী মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা বিএনপির পাশে থাকবেন এবং বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। তিনি আরও বলেন একটি পক্ষ নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন কিন্ত কোন শক্তিই নির্বাচন ঠেকাতে পারবেনা। বিএনপি সব বাধাকে প্র্রতিরোধ করবে ইনশা আল্লাহ ।

কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম ।


এ ক্যটাগরির আরো খবর..