× Banner
সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কুমারী পূজায় ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। মহাঅষ্টমী পূজাকে কেন্দ্র করে জেলার নয়টি উপজেলার ৭৫৮টি মণ্ডপে একযোগে পূজার আয়োজন হয়। ভক্ত-দর্শনার্থীদের ঢলে উৎসবমুখর হয়ে ওঠে শহর ও আশপাশের এলাকা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চরকমলাপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই নানা বয়সের নারী-পুরুষ ও শিশুসহ হাজারো মানুষ সেখানে জড়ো হন। পূজা শেষে মিশনের পক্ষ থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, ভক্তরা নতুন পোশাক পরে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। মন্ত্রপাঠ, ঢাকের বাজনা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে চারপাশে ছড়িয়ে পড়ে এক অনন্য উৎসবের আবহ।

হিন্দু শাস্ত্র মতে, মহাঅষ্টমীর দিনে ১ থেকে ১৬ বছরের অবিবাহিতা কন্যাকে দেবীজ্ঞানে পূজা করার নিয়ম রয়েছে। নির্বাচিত কুমারীকে গোসল করিয়ে নতুন পোশাক, কপালে সিঁদুরের তিলক ও পায়ে আলতা দিয়ে পূজা করা হয়। বিশ্বাস করা হয়, কুমারী পূজার মাধ্যমে নারী জাতি পূত-পবিত্র ও মাতৃসুলভ রূপে প্রতিফলিত হয়।

রামকৃষ্ণ মিশনের পুরোহিত নীলরতন ঝা বলেন, “মা দুর্গার যে কয়েকটি রূপ আছে, তার মধ্যে কুমারী অন্যতম। অষ্টমীর দিন দেবীকে শিশু রূপে পূজা করাকেই কুমারী পূজা বলা হয়।”

ফরিদপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সুরবানন্দ মহারাজ জানান, “শাস্ত্রমতে কুমারী পূজা সমাজে শুভশক্তির বিকাশ ও অশুভ শক্তির বিনাশ ঘটায়। এতে শান্তি প্রতিষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..