× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

পিআইডি

পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে কাজ করছে সরকার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে কাজ করছে সরকার

পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ রাজধানীর রমনায় পুরাতন রমনা থানা কমপ্লেক্স ভবন চত্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)-এর আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ডিএমপি’র আওতাধীন মোট ৫০টি থানা রয়েছে। এরমধ্যে ২৫ টি থানা নিজস্ব ভবনে ও বাকি ২৫টি থানা ভাড়া বাসায় কার্যক্রম পরিচালনা করছে। ভাড়া বাসায় স্থাপিত থানাগুলোর কর্মপরিবেশ বিশেষ করে বাসস্থান নিম্নমানের ও সংকীর্ণ জায়গায় অবস্থিত। সেজন্য দ্রুত এসব থানা নিজস্ব ভবনে স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। খুব শিগগিরই শাহবাগ, মুগদা ও ভাটারা থানার নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার আশা প্রকাশ করে তিনি বলেন, ডিএমপি’র ৫০টি থানার কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

একটি বিশেষ মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। তিনি বলেন, ফ্যাসিস্টের দোসর মহল চেষ্টা চলাচ্ছে এ উৎসবটা যেন ভালোভাবে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত না হয়। তাদের  এ  চক্রান্ত কখনো সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম বিপিএম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,“দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ” প্রকল্পের আওতায় উপরোল্লিখিত থানা ভবনসমূহ নির্মিত হচ্ছে। এক হাজার ৬২৪ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের মাধ্যমে ১০৭টি জরাজীর্ণ থানা ভবনে নতুন ভবন নির্মাণ করে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২৪ হতে জুন ২০২৭ পর্যন্ত এবং বাস্তবায়নকারী সংস্থা গণপূর্ত অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..