× Banner
সর্বশেষ
সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা?

ডেস্ক

বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কের ‘নতুন পৃষ্ঠা’ খোলা উচিত -পাক প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কের ‘নতুন পৃষ্ঠা

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তান সরকার প্রধান ঐক্যমত পোষণ করেছেন। একই সঙ্গে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের তাদের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন পৃষ্ঠা’ খোলা উচিত বলেও মনে করে পাকিস্তান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠক হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, ডিসেম্বরে তিনি ঢাকায় আসছেন।

 প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক।

বুধবার সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সভাকক্ষে দুই নেতার মধ্যে এ বৈঠক হয়।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সম্প্রতি পাকিস্তানে বন্যায় নিহতদের জন্য শোক জানান প্রধান উপদেষ্টা। এ সময় ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ শরিফ।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকের কো-হোস্ট দেশটির সরকার প্রধান এ সময় সম্পর্ক আরও জোরদারের কথা বলেন।

এরপরই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে বসেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম করার কথা বলেন দেশটির সরকার প্রধান। দুই শীর্ষ নেতার আলোচনায় আসে নিরাপদ অভিবাসনের বিষয়।

এছাড়াও দিনের শেষভাগে কসোভোর প্রেসিডেন্টের সাথেও বৈঠক করেছেন প্রফেসর ইউনূস।

দুই দেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নবায়ন এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার বিষয়েও আলোচনা করেছে। এসময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..