× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

শার্শা উপজেলা প্রতিনিধি

বিকালে বাগআঁচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জননেতা মোঃ মফিকুল হাসান তৃপ্তি। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম।
বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,
“আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমি স্পষ্টভাবে বলতে চাই, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলায় প্রতিটি পূজা মণ্ডপে আমাদের নেতাকর্মীরা সতর্ক নজর রাখবেন। যাতে সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন হয় এবং সবাই শান্তিপূর্ণভাবে আনন্দ করতে পারেন।”
তিনি আরো বলেন,একটি অশুভ শক্তি—আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের কিছু দুষ্টু মানুষ হিন্দু সম্প্রদায়ের পবিত্র পূজার অনুষ্ঠানে সাম্প্রদায়িক সন্ত্রাস ঘটিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে সোচ্চার থাকব।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনায়াম হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তাইজুল, ১ নং ওয়ার্ড সভাপতি ছুহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আজকের উঠান বৈঠকে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থকের অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।


এ ক্যটাগরির আরো খবর..