× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

আন্তজার্তিক অহিংস দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন ও শান্তি পদযাত্রা

admin
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুর: “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে আন্তজার্তিক অহিংস দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে গাংনী বাজারের বাসষ্টান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও শান্তি পদযাত্রায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.এ খালেক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুজ্জামান খোকন,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রাজ্জাক,জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাইলা আনজুমান বানু, সু শাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি আব্দুর রশিদ, ফুলকুঁড়ি’র অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ মানববন্ধন ও পদযাত্রায় অংশ গ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..