× Banner
সর্বশেষ
রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান আজ ২৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ বৈশাখ মঙ্গলবার (২৮ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত, আহত ১২

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা

নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে বেপরোয়া গতির একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।  এতে বাসের চালক বেলায়েত হোসেন (৪৯) নিহত হয়েছেন। এ সময় বাসের আরো অন্তত ১২ যাত্রী আহত হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী টু কুমিল্লা মহাসড়কের নাওতলা এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হওয়ায় দাঁড়িয়ে থাকে। ওই সময় ঢাকা থেকে চৌমুহনী গ্রামী  জোনাকী পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ট্রাকটি ওভারটেক করে চলে যায়। তখন জোনাকী বাসের পিছনে থাকা একুশে পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, গুরুত্বর আহত অবস্থায় চালককে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।   বাসটি উদ্ধার করে পরবর্তীতে এ ব চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..