× Banner
সর্বশেষ
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সাক্ষাৎ কলেজের কক্ষে বসে রাতভর ইয়াবা সেবন করলো চোর,পালাতে গিয়ে ধরা টিপ পরে ছবি তোলা যাবে না: কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি:

ভাঙ্গায় মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ম. ম. সিদ্দিক মিয়া গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
অবরোধের প্রধান সমন্বয়ক ম. ম. সিদ্দিক মিয়া গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াকে শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে ফরিদপুর-২-এর সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন। শনিবার সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়া।

সাধারণ জনগণের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন মহাসড়কে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়, পাশাপাশি রাখা হয়েছে তিনটি কামান ও একটি জল কামান।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, “সাধারণ জনগণের ভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোর থেকেই চারজন ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবেন। কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, “আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে মধ্যরাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।”


এ ক্যটাগরির আরো খবর..