× Banner
সর্বশেষ
গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০

ডেস্ক

ডাকসু নির্বাচনের শীর্ষ ৩ পদেই এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১২টি হলে ফলাফল ঘোষণা হয়েছে। এতে শীর্ষ ৩ পদেই এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

প্রকাশিত ফলাফলে শিবির সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। সাদিক কায়েম পেয়েছেন ১২ হাজার ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট। অর্থাৎ প্রায় আড়াইগুণ বেশি ভোটে এগিয়ে আছেন সাদিক।

জিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ। ফরহাদ পেয়েছেন ৮ হাজার ৮১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী হামীম পেয়েছেন ৪ হাজার ২০৬ ভোট।

এজিএস পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান। তিনি পেয়েছেন ৮ হাজার ৬৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে রাত পৌনে ২টা থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হয়।

এর আগে মঙ্গলবার দীর্ঘ ছয় বছর পর ডাকসু ও হল সংসদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোট গ্রহণ করা হয়। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩ পদে ভোট দেন শিক্ষার্থীরা।

ভোট গ্রহণ শেষে জানা যায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ৮০.২৪ শতাংশ, অমর একুশে হল ৮৩.৩০ শতাংশ, ফজলুল হক মুসলিম হল ৮১.৪৩ শতাংশ, জগন্নাথ হল ৮২.৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ৮৪.৫৬ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হল ৮৩ শতাংশ, রোকেয়া হল ৬৫.৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ৬৮.৩৯ শতাংশ।

এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৬৭.০৮ শতাংশ, স্যার এ এফ রহমান হল ৮২.৫০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হল ৮৩.৩৭ শতাংশ, বিজয় একাত্তর হল ৮৫.০২ শতাংশ, সূর্যসেন হল ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৭৫ শতাংশ, শেখ মুজিবুর রহমান হল ৮৭ শতাংশ, কবি জসীম উদ্দীন হল ৮৬ শতাংশ, কবি সুফিয়া কামাল হল ৬৪ শতাংশ, শামসুন নাহার হল ৬৩.৬৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

ভিপি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী। এছাড়া জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৫ জন প্রার্থী লড়াইয়ে ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..