× Banner
সর্বশেষ
প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -অর্থমন্ত্রী দেশে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানে চূড়ান্ত করা হয়েছে -সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সহিংসতায় গ্রেপ্তার ৪ শতাধিক

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

একটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে হওয়া বিক্ষোভ সমাবেশে সহিংসতার ঘটনায় ঘটেছে।

শনিবার ০৬ সেপ্টেম্বর পার্লামেন্ট ভবনের বাইরে হওয়া এ সমাবেশের আয়োজক সংগঠন জানায়, প্রায় দেড় হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেন। তারা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নিয়েও সেখানে উপস্থিত হন।

জানা যায় মেট্রোপলিটন পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের আক্রমণ করেছে এবং মাটিতে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, যেসব মানুষ কার্ডবোর্ডে লিখেছিল ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি’—তাদেরও গ্রেপ্তার করেছে।

যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠিচার্জ করেছে। এক বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর ব্যারিয়ারের পেছনে রক্তচাপা মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাগবিতণ্ডা হয়েছে এবং তাদের ওপর বোতল ছোড়া হয়েছে। এক সময় কিছু বিক্ষোভকারী ঠাসাঠাসি আর চাপের কারণে পড়ে গিয়েছিলেন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলেছে, বিভিন্ন অপরাধের অভিযোগে ৪২৫ এর বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ওপর পুলিশের ওপর হামলা চালানো এবং নিষিদ্ধ সংগঠনকে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

প্যালেস্টাইন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল কারণ গত মাসে। এই সংগঠনের সদস্যরা দক্ষিণ ইংল্যান্ডের একটি বিমানবাহিনী ঘাঁটিতে অনুপ্রবেশ করেছিল এবং দুটি বিমানকে প্রায় ৭ মিলিয়ন পাউন্ড (৯.৪ মিলিয়ন ডলার) সমপরিমাণ ক্ষতি করেছিল।

সংগঠনটির সদস্য হওয়া বা সমর্থন দেওয়া এখন একটি অপরাধ, যার জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডেরবিধান রয়েছে। এই সংগঠনকে সমর্থন করেন আইরিশ বেস্টসেলার লেখক স্যালি রুনি এবং মিউজিক ব্যান্ড ম্যাসিভ অ্যাটাকের সঙ্গীতশিল্পী রবার্ট ডেল নাজা মতো নামি-দামি ব্যক্তিরা।

প্যালেস্টাইন অ্যাকশন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে হাইকোর্ট থেকে অনুমোদন পেয়েছে। তবেসরকার এই রায় উল্টে দিতে চাচ্ছে। মামলাটি চলমান। ২৫ সেপ্টেম্বর এর শুনানি হওয়ার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..