× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্প

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

সকালে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। সেসময় কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকার ৫ শতাধিক রোগীকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ঔষধ দেওয়া হয়। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেসহ বিভিন্ন হাসপাতালের ৪ জন চিকিৎসক সেবা প্রদাণ করেন। বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ পেয়ে সস্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র মানুষেরা।


এ ক্যটাগরির আরো খবর..